দীর্ঘদিনের দাবী মেনে এক লাইব্রেরী ঘরের উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার। এদিন ইংরেজবাজারের মহদিপুর হাইস্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির ছিলেন বিডিও দেবশ্রী মুখার্জী, ডি.আই তাপস কুমার বিশ্বাস, বিদ্যালয়ের টি.আই.সি শৌভিক গোস্বামী সহ স্কুলের অন্যান্য শিক্ষক - শিক্ষিকারা। প্রদীপ প্রজ্বলন করে আনুষ্ঠানিক ভাবে এই লাইব্রেরী ঘরের উদ্বোধন করেন বিডিও দেবশ্রী মুখার্জী।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের টি.আই.সি শৌভিক গোস্বামী উপস্থিত বিডিও-র কাছে মিউজিয়াম ঘরের দাবী জানান। তিনি বলেন মিউজিয়ামের জিনিস আছে কিন্তু ঘড় নেই।