উত্তরদিনাজপুর

বার বার বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও মেরামত হয়নি বিদ্যুতের তার। বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু এক শিশুর

বাড়ি থেকে কিছুটা দূরত্বে থাকা একটি মাঠে খেলতে যাবার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হলো নয় বছর বয়সের এক শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার শিয়ালতোর গ্রামে। মৃত শিশুর নাম মুর্তজা হোসেন(৯)। শিশুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শিয়ালতোর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

             জানা গিয়েছে এদিন সকাল থেকেই বৃষ্টির সাথে হাওয়া চলছিল। শিয়ালতোর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র মুর্তজা হোসেন স্কুল থেকে বাড়ি ফিরে বাড়ির পাশে থাকা একটি মাঠে খেলতে যাচ্ছিল।যাবার সময় রাস্তায় পরে থাকা বিদ্যুতের তার ওই শিশুর পায়ে জড়িয়ে যায়। ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় মুর্তজাভ হোসেনের। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকার বিদ্যুতের খুটি থেকে তার জয়েন্ট করে রাখা ছিল। সেই তার কখন ছিড়ে রাস্তায় পরেছিল তা জানা যায়নি। বহুদিন থেকেই এই বিদ্যুৎ সংযোগ মেরামত করার জন্য বিদ্যুৎ দপ্তরকে বলা হলেও তা মেরামত করা হয়নি। সঠিক সময়ে কাজটি করা হলে আজকে এই শিশুটির মৃত্যুর ঘটনা ঘটতনা। এই ঘটনা নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে।