মালদা

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপিকে হারাতে জোট ও নির্দল প্রার্থীকে সমর্থন সিপিএম-এর

শনিবার ছিল পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের নাম তুলে নেওয়ার শেষ দিন। আর এই দিনের সময় সীমা শেষ হয়ে যাওয়ার পর সন্ধ্যে নাগাদ সাংবাদিক সম্মেলন করল জেলা বামফ্রন্ট নেতৃত্ব। এদিন জেলার মিহির দাস ভবনে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন সিমিএম-এর জেলা সম্পাদক অম্বর মিত্র সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্বরা। এই সম্মেলনে বলতে গিয়ে জেলা সম্পাদক অম্বর মিত্র জানান, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারা কংগ্রেস, বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে তারা লড়ায় করছে। কিন্তু যেখানে তাদের প্রার্থী নেই সেখানে তারা গণতান্ত্রিক নির্দল প্রার্থীকে সমর্থন করছেন। কিন্তু দিন কয়েক ধরে বেশ কিছু প্রার্থীকে তৃণমূলের দুষ্কৃতিরা ভয় দেখিয়ে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করায় বলে তিনি অভিযোগ করেন। যা আগে কখন মালদা জেলায় হয়নি। তবে তিনি জানান, যেখানে তাদের প্রার্থী নেই সেখানে বিজেপি ও তৃণমূলকে হারাতে তারা গণতান্ত্রিক অন্যান্য দলকে সমর্থন করার জন্য জনগণের কাছে আবেদন করেন।