উত্তরদিনাজপুর

জীবনের শেষ সময়ে রাজ্য সরকার-এর কাছ থেকে বঙ্গরত্ন পুরুস্কার পেলেন ইসলামপুরের ৯৫ বছর বয়সী শিক্ষক

জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে রাজ্য সরকার বঙ্গরত্ন পুরুস্কার পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক প্রেমবিহারী ঠাকুর । বর্তমানে তার বয়স ৯৫ বছর । জীবনের শেষ প্রান্তে এসেও যে তাকে রাজ্য সরকার এই সন্মান দিচ্ছেন তার জন্য তিনি গর্ব অনুভব করছেন । একই সাথে ইসলামপুরবাসীও তার এই সন্মানে সন্মানীত বোধ করছেন । ১৯৫৬ সালে ইসলামপুর হাইস্কুলের প্রতিষ্ঠা লাভ করেছিল । সেই সময় এই বিদ্যালয়ের সরকারি স্বীকৃতি পায় নি । সেই সময় কাল থেকেই প্রেম বিহারীবাবু প্রধান শিক্ষকে দায়িত্ব পান । ১৯৫৮ সালে ইসলামপুর হাইস্কুল সরকারি স্বীকৃতি পায় । ১৯৮৯ সালে ৩১ জানুয়ারি এই বিদ্যালয় থেকেই অবসর গ্রহন করেন । শিক্ষকতা জীবনের প্রথম দিন থেকে অবসরকাল পর্যন্ত তিনি সন্মানের সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন । প্রেম বিহারীবাবুর জন্ম অধুনা বাংলাদেশের দিনাজপুর জেলায় । বাংলাদেশের গোজগ্রাম প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস ফোর পাশ করে বিহারের কাটিহারে চলে আসেন । সেখানেই মাধ্যমিক থেকে শুরু করে ইংরাজিতে এম এ পাশ করেন । তার ভগ্নীপতির কাছে থেকে এই শিক্ষালাভের পর বিহার থেকে ইসলামপুরে চলে আসেন । ইসলামপুর হাইস্কুলে প্রধান শিক্ষকের কোয়াটারে থাকার পর ১৯৮০ সালে মেলার মাঠ এলাকায় বাড়ি করেন । এই বিদ্যালয় থেকে রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানী, প্রাক্তন মন্ত্রী আব্দুল করিম চোধুরী এবং বর্তমান বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালার মত কৃতি ছাত্র ও আছেন । ১৯৮৯সালে ৫সেপ্টম্বর বাম আমলে প্রেমবিহারীবাবুকে সেরা শিক্ষকের সন্মান দিয়েছিলেন।

        প্রেমবিহারীবাবু জানিয়েছেন, রাজ্য সরকার আজ যে সন্মান তাকে দিলেন এটা আরো আগে দিলে তিনি বিষয়টি নিয়ে উপভোগ করতে
পারতেন । জীবনের শেষ লগ্নে এই সন্মানে তিনি গর্বিত । তার আবেদন বর্তমানের ছাত্রদের ছাত্র সুলভ আচরন এবং শিক্ষকদের কাছেও তিনি একই
আবেদন করেন । তবেই ছাত্র-শিক্ষক সম্পর্ক মধুর হবে । ইসলামপুর হাইস্কুল প্রেমবিহারীবাবু সন্মানে গর্ব অনুভব করছেন । আগামীকাল শিলিগুড়ি
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এক অনুষ্ঠানে তাদের হাতে এই সন্মান তুলে দেওয়া হবে । 
https://www.youtube.com/embed/UvMTtV9ojsw