লক্ষ জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের সার্বিক উন্নয়ন। এই মর্মে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে মঙ্গলবার কালিয়াচক তিন নম্বর ব্লকের একাধিক এলাকা পরিদর্শন করলেন মালদার জেলাশাসক কৌশিক ভট্টাচার্য।জানা যায়, এদিন জেলাশাসক কৌশিক ভট্টাচার্যের সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলাশাসক দেবতোষ মণ্ডল, মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু, সহকারি সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। জানা যায় এদিন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য কালিয়াচক তিন নম্বর ব্লকের সার্বিক উন্নয়ন নিয়ে আকন্দবেরিয়া থেকে সাহাবাজপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার বেহাল রাস্তা, ভাঙন কবলিত এলাকা, আই,টি,আই কলেজ, গোপালগঞ্জ হাইস্কুলের পরিকাঠামো সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং এলাকার নানা সমস্যা নিজে দেখেন । পরে জেলাশাসক জানান, কালিয়াচক তিন নম্বর ব্লকের সার্বিক উন্নয়ন কিভাবে করা যায় সেই লক্ষ্যে আজকের এই পরিদর্শন। এরপর তিনি পারদেওনাপুর যাবেন ভাঙন এলাকা পরিদর্শন করতে বলে জানান।
মালদা