উত্তরদিনাজপুর

সই জাল করার অভিযোগে দশম শ্রেনীর ১১ জন ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে এফআইআর দায়ের মহকুমাশাসকের

মহকুমাশাসকের সই জাল করে ভুয়ো শংসাপত্র দাখিলের অভিযোগে দশম শ্রেনীর ১১ জন ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমাশাসক টি এন শেরপা। রায়গঞ্জ ব্লকের মালঞ্চা হাইস্কুলের ছাত্রদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে জেলা পুলিশ প্রশাসন।

    জানা গিয়েছে, ওবিসি কিংবা তপশীল বা উপজাতি ছাত্র-ছাত্রীদের রাজ্য সরকারের ভাতা পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে জাতিগত শংসাপত্র জমা দিতে হয়। রায়গঞ্জ ব্লকের মালঞ্চা হাইস্কুলের ১০ জন ছাত্রী ও ১ জন ছাত্রসহ মোট১১ জন জাতিগত শংসাপত্র না থাকায় তারা নকল ফর্ম বের করে তাতে রায়গঞ্জ মহকুমাশাসকের সই জাল করে রায়গঞ্জ বিডিও অফিসে জমা দেয়। ব্লক প্রশাসন ভাতা প্রাপকদের তালিকা তৈরি করতে গিয়ে জমা পরা ফর্মগুলি ভেরিফিকেশন শুরু করে। সেসময়ই ওই ১১ জনের ফর্ম দেখে সন্দেহ হওয়ায় রায়গঞ্জ মহকুমাশাসকের দ্বারস্থ হয়। রায়গঞ্জ মহকুমাশাসক টি এন শেরপা ফর্ম ভেরিফিকেশন করতে গিয়ে দেখতে পান তার সই জাল করে ভুয়ো ফর্ম জমা দিয়েছে ওই ১১ জন ছাত্র। রায়গঞ্জ মমহকুমাশাসকের অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রতারনার অভিযোগসহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/0Vtr1LPaIb4