গত ৪ ও ৫ মে মালদা হাতিমারি হাই স্কুলে নর্থ বেঙ্গল মডার্ন খোখো চ্যাম্পিয়ান সিপের আয়োজন করা হয়। এদিন রাতে খেলার ফাইনাল হয়। ফাইনালে উঠে উত্তর দিনাজপুর ও আলিপুর দুয়ার দুটি টিম। এদিন খেলায় রানার্স হয় উত্তর দিনাজপুর ও চ্যাম্পিয়ান হয় আলিপুর দুয়ার। এই খেলার পর উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী স্কুলের দুই ছাত্র দুলাল বর্মণ ও জীবন বর্মণ দুই ভাই ও লক্ষ্মীপুর স্কুলের দুই ছাত্রী সোনু বর্মণ ও মোনিকা সরকার রাজ্য স্তরে খেলার সুযোগ পায় বলে জানান কোচ বরুণ দাস।
উত্তরদিনাজপুর