মালদা

ভিন রাজ্যে ১০ নাবালিকাকে পাচারের আগে উদ্ধার করল ইংরেজ বাজার থানার পুলিশ

মালদা,১৬ ডিসেম্বরঃ ভিনরাজ্যে পাচারের আগে দশ নাবালিকাকে উদ্ধার করলো ইংরেজ বাজার থানার পুলিশ। পাচারকারী সন্দেহে চারজনকে আটক করে পুলিশ।

      পুলিশ সূত্রে জানাযায়, দশজন নাবালিকার বাড়ি কিষানগঞ্জ এলাকায়। তাদের বয়স নয় থেকে এগারোর মধ্যে। শনিবার সকাল এগারোটা নাগাদ মালদা শহরের সুকান্তমোর এলাকা দিয়ে স্টেশনে যাওয়ার পথে নাবালিকাদের দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তারা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধৃত মহঃ নাকি আনোয়ার জানান,তারা ওই নাবালিকাদের নিয়ে নাগপুর যাচ্ছিলেন একটি মাদ্রাসায়।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/T4dx5ruweI8