বেজে গেছে নির্বাচনী ঘণ্টা। মনোনয়ন পত্র দাখিল করে ফেলেছেন সব রাজনৈতিক দল। মোটামুটি প্রচার শুরু করে দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। পিছিয়ে নেই তৃণমূল দলও। মঙ্গলবার সকালে জোর কদমে গোটা কালিয়াচক জুড়ে প্রচার শুরু করলেন দলীয় কর্মীরা। জানা গিয়েছে, এদিন সকাল সকাল প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করতে দেখা গেলো কিছু তৃণমূল কর্মীদের। মালদা জেলা পরিষদের ৩৩নং আসনে এবারের তৃণমূল প্রার্থী হয়েছেন আরিফুল রহমান। এদিন তারই নেতৃত্বে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার অভিযান শুরু করল দলের কর্মী সমর্থকরা।
এবিষয়ে মালদা জেলা পরিষদের ৩৩নং আসনের প্রার্থী আরিফুল রহমান জানিয়েছেন, পঞ্চায়েত ভোটে তাদের দল বিজয়ী হবে বলে তিনি আশাবাদী।