উত্তরদিনাজপুর

শিলাবৃষ্টি আর প্রবল ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায়, আহত হয়েছে ৩৫০ জনেরও বেশী মানুষ

সোমবার রাতে আচমকা দমকা হাওয়া, প্রবল ঝড় ও শিলাবৃষ্টি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে  উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ব্লকের বিস্তীর্ণ এলাকায়। ঘটনায় আহত হয়েছে ৩৫০ জনের বেশী মানুষ। আহতরা লোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও ইসলামপুর মহকুমা হাসপাতাল  চিকিৎসাধীন। সোমবার  আচমকাই কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টিতে তছনছ হয়ে যায় ওই সমস্ত এলাকার বাড়ি ঘর ও ফসল। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা না গেলেও বহু স্থানীয় মানুষের ঘর বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে। একাধিক বিরাট আকারের  শীলের ঘায়ে জখম হয়েছে বহু মানুষ। বিদ্যুতের খুটি উপড়ে গিয়েছে,নষ্ট হয়েছে ভূট্টা, আম সহ প্রচুর কৃষিজ ফসল ও গবাদি পশু আহত হয়।  এই ঘটনায় খতিগ্রস্থ এলাকায় পরিদর্শনে আসেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী। তিনি আহতদের সাথে কথা বলেন এবং শিলা বৃষ্টির জেরে জমিতে খতি হওয়া ফসল পরিদর্শন  করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ত্রানের ব্যাবস্থা করা হবে বলে জানান মন্ত্রী গোলাম রব্বানী।