মালদা

পরীক্ষার নম্বর নিয়ে অসন্তোষ ও অন্যান্য দাবী নিয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ MA-র দ্বিতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের। তাদের দাবী বিগত পরীক্ষার যে ফলাফল বেড়িয়েছে সেই নম্বরে তারা সন্তুষ্ট না, পরবর্তীতে তাদের যে পরীক্ষা রয়েছে তার দিন যেন পেছানো হয় এই সমস্ত দাবী নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্র ছাত্রীরা ঘেরাও করে এবং ধর্নায় বসে বিক্ষোভ দেখায়। প্রায় দুই ঘন্টা ঘেরাও থাকার পর তাদের দাবী ক্ষতিয়ে দেখার আশ্বাস দেন উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র। এরপর ঘেরাও মুক্ত করে ধর্না তোলেন ছাত্র ছাত্রীরা।    

            এই বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপাল চন্দ্র মিশ্র জানান, ছাত্র ছাত্রীদের পরীক্ষার নম্বর নিয়ে অসন্তোষ ও আগামী ১১ তারিখে তাদের যে পরীক্ষা আছে তার দিন পেছানো দুটোই দাবী তিনি মেনে নিয়েছেন। এবং ছাত্র ছাত্রীদের দাবীগুলি ক্ষতিয়ে দেখে তার সঠিক সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দেন তিনি।