৫৭ তম ন্যাশনাল অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে দেশের সেরার শিরোপা পেলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কৃতী ক্রীড়াবিদ সনিয়া বৈশ্য। বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে চেন্নাইয়ে আয়োজিত এই ক্রীড়া যঞ্জানুষ্ঠানে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছে সনিয়া ।এই ঘটনায় স্বাভাবিক ভাবে খুশি রায়গঞ্জ তথা গোটা রাজ্যের ক্রীড়া মহল সহ উত্তর দিনাজপুর জেলাবাসী। রাযগঞ্জের নেতাজীপল্লির বাসিন্দা সনিয়ার লক্ষ এখন আসন্ন কমনওয়েলথ ও এশিয়ান গেমস। সেই স্বপ্ন পূরনের উদ্দেশ্যে জাতীয় ক্যাম্পে ডাক পেয়ে পাটিয়ালা ক্যাম্পে যাচ্ছে উত্তর দিনাজপুর জেলার গর্ব সানিয়া। যাতে আগামীতে জেলার সাথে দেশের নাম উজ্জল করতে পারে। সনিয়া বৈশ্য জানায় তার সাফল্যে খুশি সে। সে আগামী ২০১৮ হতে যাওয়া কমনওয়েলথ ও এশিয়ান গেমস ভারতে হয়ে খেলা। এবং দেশের হয়ে সোনা জিতা। ইতিমধ্যেই সে জাতীয় ক্যাম্পে ডাক পেয়েছে ।আগামী ১০ তারিখে সেখানে যোগ দেবার উদ্যেশ্যে যাবে। এবং আগামী ফেব্রয়ারী সেখানে তার সিলেকশ্যান হবে তার দৃঢ় বিশ্বাস। তার এই সাফল্যের পিছনে তার বাবা তার পাশে না থাকলে সে এত দূর যেতে পারতো না। তার সাথে তার কোচিং স্যার অরবিন্দ দে প্রচন্ড হারে পরিশ্রম করেছে। এদিকে সানিয়া বৈশ্যের বাবা বীরেন্দ্র নাথ বৈশ্য জানান তার মেয়ে সাফল্যে তিনি গর্বিত।
উত্তরদিনাজপুর