স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার চোপড়া বিডিও অফিস চত্বরে অফিস চলাকালীন আইনুল হক নামে এক ঠিকাদার অফিসে বসে চা খাচ্ছিলেন। সে সময় বেশ কিছু লোকজন এসে ওই ঠিকাদারকে মারধোর শুরু করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে আটক করে বলে জানা গেছে। তবে এদিনের ঘটনায় চোপড়ার রাজনৈতিক মহলে চাপানো উত্তর শুরু হয়েছে। সংঘর্ষের জেরে দুই পক্ষের গুরুতর আহত হয় দুই জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দলুয়া স্বাস্থকেন্দ্রে ভর্তি করেছে বলে জানা গেছে।
এবিষয়ে আহত ওই ঠিকাদার আইনুল হক এই আক্রমনের পেছনে কি কারন রয়েছে তা তিনি জানেন না বলে জানিয়েছেন।