কলেজের পরিকাঠাম ও জাতীয় স্তরে কলেজের মূল্যায়নের কেন্দ্রীয় সরকারের অন্তর্গত যে সংস্থা তা হচ্ছে NAAC । প্রতি ১০ বছর পর পর এটি অনুষ্ঠিত হয়। এই প্রথম বার মালদা জেলা, দুই দিনাজপুর ও মুর্শিদাবাদ হচ্ছে NAAC । এদিন পাকুয়াহাট ডিগ্রি কলেজে NAAC এর মুল্যায়ন করা হয়। জানা গিয়েছে, এই NAAC এর মাধ্যমে কলেজের পরিকাঠাম ও সমস্ত কিছু খতিয়ে দেখে কলেজের পরিকাঠাম বিবেচনা করা হয়। এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কলেজ অনেক রকমের সুযোগ সুবিধা দেওয়া হয়। কলেজ গুলির পরিকাঠাম, জীবিকা নির্বাহ মুলক কোর্স করানো সমস্ত কিছু খতিয়ে দেখা হয়। এদিন পাকুয়াহাট ডিগ্রি কলেজে NAAC এর মুল্যায়নে উপস্থিত ছিলেন তিন জেলার কলেজের প্রপেসার, বেলুর মঠ থেকে রাম কৃষ্ণ বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী শ্বাস্ত্র জ্ঞানন্দজী মহারাজ সহ ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলী।
মালদা