মালদা

বিসর্জনের শোভাযাত্রায় মদ খেয়ে মাতলামির প্রতিবাদ করায় আক্রান্ত সরকারী কর্মী ও তার স্ত্রী

বিসর্জনের শোভাযাত্রায় মদ খেয়ে মাতলামির প্রতিবাদ করায় আক্রান্ত সরকারী কর্মী ও তার স্ত্রী। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে ইংরেজবাজার থানার বিশ্বনাথমোড় এলাকায়। আক্রান্ত সরকারী কর্মীর নাম সুদীপ দাস (৪১), তার স্ত্রীর নাম মমতা দাস। বাড়ি ইংরেজবাজারের মহেশপুর বাগানপাড়া এলাকায়। বর্তমানে সুদীপ দাস মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। 
        জানযায়,বিশ্বনাথমোড় এলাকার একটি ক্লাবের উদ্যোগে বিসর্জনের শোভাযাত্রার আয়োজন করা হয়। অভিযোগ,শোভাযাত্রায় মদ খেয়ে মাতলামি শুরু করে ধনঞ্জয় দাস,সমির দাস,কৃষ্ণ ঘোষ সহ কয়েকজন। সুদীপ প্রতিবাদ করতে গেলে তার উপর চরাও হয় মদ্যপরা। তাকে মারধর শুরু করে।  স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় স্ত্রী মমতাও। তাকেও মারধোর ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। লোহর রড দিয়ে সুদীপের মাথায় আঘাত করে মদ্যপরা বলে অভিযোগ পরিবারের লোকের। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুরনো শত্রুতার কারনে এই ঘটনা না অন্য কিছু ঘটনার তদন্তে ইংরেজবাজার থানার পুলিশ।