ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে এক বৃদ্ধাকে মারধর ও ডান হাত ভেঙে দেওয়ার অভিযোগ। ঘটনায় আহত বৃদ্ধা মালঞ্চ মন্ডল(৫৮) মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার কৃষ্ণনগরের বুড়ি তলা এলাকায়। ঘটনার পর অভিযুক্ত সুশীল মন্ডল পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মালঞ্চ মন্ডলের ছাগল সুশীল মন্ডলের জমিতে ঢুকে ফসল খেয়ে নেয়। ঘটনা দেখতে পেয়ে মালঞ্চর ছাগলকে আটকে রাখে সুশীল মন্ডল ও তার দলবল। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালঞ্চ। আর এর প্রতিবাদ করাই তাদের মধ্যেই বচসা শুরু হয়। এরপরেই মালঞ্চকে ধরে বাঁশ দিয়ে বেধরক মারধর শুরু করে সুশীল ও তার গুন্ডাবাহিনী। অভিযোগ সেই সময় মালঞ্চ মন্ডলের ডান হাত ভেঙে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। ঘটনায় গ্রামবাসীরা এসে ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। আহতর অবস্থা খারাপ থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতর পরিবারের পক্ষ থেকে হবিবপুর থানায় সুশীল ও তার গুন্ডাবাহিনীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
মালদা