করা হয়নি বিজ্ঞপ্তি জারি, তাও সিভিক ভলান্টিয়ার্স পদে নিয়োগ নিয়ে ধুন্ধুমান কান্ড মালদা জেলার কালিয়াচকে। বৃহস্পতিবার সকাল থেকে সিভিক ভলান্টিয়ার্স পদে চাকরির আবেদনের জন্য কালিয়াচক থানার সামনে ভিড় জমাতে শুরু করেন চাকরি প্রার্থীরা। পরে জানা যায় প্রার্থী নিয়োগের জন্য কোন বিজ্ঞপ্তি-ই জারি করা হয়নি।
মালদা জেলা জুরে সিভিক ভলান্টিয়ার্স নিয়োগ হচ্ছে। এই খবর চাউর হতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে জেলার কালিয়াচক থানায় ভিড় করতে শুরু করেন বেকার যুবক-যুবতীরা। কিন্তু কারও কাছে কোনও সঠিক তথ্য নেই কবে থেকে এই পদে নিযুক্ত শুরু হবে। কত জন নিয়োগ করা হবে তাও জানেন না কেউ। কারন জানা যায় এই বিষয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও। তা স্বত্বেও এদিন কোথা থেকে বেকার যুবক-যুবতীরা সিভিক ভলান্টিয়ার্স নিয়োগের খবর পেয়ে থানায় ভিড় জমাল তা নিয়ে সংশয়ে সকলেই। এদিকে জানা গেছে, সিভিক ভলান্টিয়ার্স নিয়োগের ফর্ম হাতে নিয়ে এদিন সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে ছিলেন চাকরির প্রার্থীরা। কিন্তু পরে জানা যায় সিভিক ভলান্টিয়ার্স নিয়োগের কোন বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ফলে খালি হাতেই ফিরতে হল চাকরি প্রার্থীদের।