গ্রাম্য বিবাদের জেরে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগ উঠলো মদ্যপ যুবকের বিরুদ্ধে। আহত মহিলা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নাজিপুর গ্রামে। জানা গিয়েছে, আহত মহিলার নাম আলোবতী মন্ডল(২৪)। এদিন বাড়ির সামনে গ্রামের রাস্তায় বসে বিড়ি বাঁধার কাজ করছিলো সে। সেই সময় সঞ্জয় মন্ডলের সাথে ওই গ্রামেরই দুই ব্যাক্তির বিবাদ চলছিল। সে সময় হঠাৎ নেশা গ্রস্ত অবস্থায় সঞ্জয় ওই মহিলার ওপর চড়াও হয়ে তাকে মারধর ও শ্লীলতাহানি করে। ঘটনা দেখতে পেয়ে গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্ত সঞ্জয় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত মহিলাকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্থানীয়রা। তার মাথায় আঘাত গুরুত্বর থাকায় তাকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনার তদন্তে পুলিশ।
মালদা