জুবিলি বর্ষ উদযাপন হতে চলেছে দুই দিন ব্যপী অর্থাৎ ১৮-১৯ শে ডিসেম্বর । সেই জোর কদমে প্রস্তুতি চলছে কলেজ জুড়ে। সেই উপলক্ষ্যে শনিবার দুপুরে কলেজ অধ্যক্ষ ডঃ পীযুষ কুমার দাস সাংবাদিক সম্মেলন করে জানান গত ২০ আগষ্ট ১৯৬৮ সালে পথ চলা শুরু করেছিল কালিয়াগঞ্জ কলেজ। ধিরে ধিরে গত ২০ আগষ্ট ২০১৭ সালে কালিয়াগঞ্জ কলেজ পঞ্চাশ বছরে পদার্পন করেছে। সেই উপলক্ষ্যে দুই দিন ব্যপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গোল্ডেন জুবিলি বর্ষ উদযাপন করা হবে। ১৭ ডিসেম্বর রাতে মশাল মিছিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হলেও মূল অনুষ্ঠান হবে ১৮ ও ১৯ শে ডিসেম্বর দুই দিন । গত ২০ আগষ্ট অনুষ্ঠান হবার কথা থাকলেও সেই সময় জেলার জুড়ে বন্যা হয়েছিল সেই কারনে সেই সময় গোল্ডেন জুবিলি বর্ষ উদযাপন বাতিল করা হয়। সব সমস্যার সমাধান করে অনুষ্ঠিত হতে চলেছে কালিয়াগঞ্জ কলেজের গোল্ডেন জুবিলি বর্ষ উদযাপন অনুষ্ঠান। কলেজে গোল্ডেন জুবিলি উৎসবের মূল অনুষ্ঠানের সুচনা করবেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পযটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব । অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দুই রাষ্টমন্ত্রী বাচ্চু হাসদা ও গোলাম রব্বানী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচায্য অধ্যাপক অনিল ভুইমালী, প্রখ্যাত লেখক নলিনী বেরা, ইটাহারের বিধায়ক অমল আচায্য , উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি আলেমা নুরী, উত্তর দিনাজপুরের জেলা শাসক আয়েশা রানী এ, উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার শ্যাম সিং, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্ত্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জের বিডিও মহঃ জাকারিয়া, বিশিষ্ট সমাজ সেবী অসীম ঘোষ , কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, এবং কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়। কলেজের অধ্যক্ষ ডঃ পীযূষ কুমার দাস আরো বলেন কলেজের গোল্ডেন জুবিলি উৎসব উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ,বিভিন্ন ধরনের সাংকৃতিক অনুষ্ঠান ও জেলার বিশিষ্ট কবি ও সাহিতৃকদের নিয়ে অনুষ্ঠানের আযোজন করা হয়েছে। কালিয়াগঞ্জ কলেজে প্রান্তন ছাত্রছাত্রীদের কেও এই উৎসবে আমন্ত্রন জানানো হয়েছে উৎসবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য । প্রকাশ,কালিয়াগঞ্জ কলেজের গোল্ডেন জুবিলি বর্ষ উদযাপন কেন্দ্র করে কালিয়াগঞ্জ শহরে মানুষদের মধ্য ব্যাপক উতসাহ উদ্দিপনা দেখা যায় ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
উত্তরদিনাজপুর