মালদা

আমরা যেদিন চাইব সেদিন নির্বাচন হবে, মালদায় এসে বললেন দিলীপ ঘোষ

দিদির কানে দুই দুল। আরাবুল আর মনিরুল। গোটা রাজ্যটাকে তৃণমূল ভাগাড়ে পরিণত করেছে। নির্বাচনকে প্রহসন করে গুন্ডা দিয়ে ভোট করানোর পরিকল্পনা করেছিল রাজ্যের তৃণমূল সরকার। যদিও আদালত তা ভেস্তে দিয়েছে। গুন্ডাদের কিভাবে ঠেকাতে হয় তা আমরা জানি। লালু বিহারকে কুড়ি বছর পিছিয়ে দিয়েছিল। তৃণমূল এই রাজ্যকে ৪০ বছর পিছিয়ে দিচ্ছে। মালদার ইংরেজবাজার এর ফুলবেরিয়া এলাকায় এক নির্বাচনী জনসভায় এসে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরো বলেন, গরিব মানুষের টাকা পয়সা ঝেড়ে ফুলে কলাগাছ হয়েছে সব কর্মী সমর্থক, সব তেল বের করে দেব, লালুর তেল বার করে দিয়েছি ঠিক সেই মতো তৃণমূলেরও তেল বার করে দেব। এই নির্বাচনে বিজেপি ভাল ফল করবে। ভোট একদিনে হোক তিন দিনে হোক বিজেপি সব সময় প্রস্তুত। সবচেয়ে বড় কথা নির্বাচন শান্তিপূর্ণ হওয়া চাই। যদিও সিপিএম ও কংগ্রেসের কোমরে জোর নেই। ৩৮ হাজার গুন্ডাকে ঠেঙিয়ে নমিনেশন জমা করেছি। সেই মতো ভোটও করাবো। কর্নাটক হলে ২২ টা হবে এরপর বাংলার পালা।