মালদা

৪১ লক্ষ টাকা ব্যয়ে গাজোলের মাঝরা অঞ্চলে ১২টি ঢালায় রাস্তার কাজের শিলান্যাস

গাজোলের মাঝরা অঞ্চলের বিভিন্ন এলাকার মোট ১২টি ঢালায় রাস্তার কাজের শিলান্যাস করলেন গাজোলের তৃণমূলের বিধায়িকা দীপালি বিশ্বাস।এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কালিদাস তুডু, সমাজ সেবিক রঞ্জিত বিশ্বাস সহ অন্যান্যরা। ওই এলাকার মানুষদের দীর্ঘ দিনের দাবি ছিল এই রাস্তার।দীর্ঘ দিনের দাবি এদিন পুরন হল এলাকাবাসীদের। এনআরইজিএস প্রকপ্লের মাধ্যমে প্রায় ৪১ লক্ষ টাকা ব্যয়ে এই অঞ্চলের পশ্চিম কসবা, বটতলি, বলরামপুর, বাদনাগড়া, চন্ডীপুর, বাহাদুপুর, চন্ডীপুর মোড়, নয়াপাড়া, শিক্ষক পল্লি, একান্দর এই সমস্ত এলাকায় তৈরি হবে ঢালাই রাস্তা। বিধায়িকা দীপালি বিশ্বাস জানান খুব শীঘ্রই কাজ শুরু হবে এই রাস্তার।