আগামী পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে নিজেদের দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য রবিবার মালদার বিভিন্ন জায়গায় কর্মী সভা করলেন বিজেপি’র রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। রবিবার বিকেলে গাজোলের জেলা পরিষদ ৮ বাজেপি মণ্ডল কমিটির ডাকে বিজেপি মণ্ডল কর্মীদের নিয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়।এই দিন এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলিপ ঘোষ, রাজ্য কমেটির সাধারন সম্পাদক বিশ্ব প্রিয় রায় চৌধুরী, জেলা সভাপতি সুব্রত কুণ্ডু, জেলা অবজারভার গৌতম চক্রবর্তী, রাজ্য কমিটির সম্পাদিকা শ্রীরুমা মিত্র চৌধুরী জেলা সাধারন সম্পাদক অজয় গাঙ্গুলী প্রমুখ। এই কর্মী সভায় এদিন প্রায় দুই শতাধিক বিজেপি কর্মী উপস্থিত ছিলেন। এই কর্মী সভার শেষে নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা যোগদান করার কথা থাকলেও কিছু ত্রুটি থাকায় তা হয়ে ওঠে নি বলে জানান ৮ নং জেলা পরিষদের কয়েকটি অঞ্চলের দায়িত্বে থাকা সভাপতি চিন্ময় দেব বর্মণ। তিনি জানান কাগজে কলমে প্রায় কয়েকশো কর্মী বিজেপিতে যোগদান করেছেন।
মালদা