উত্তরদিনাজপুর

রাস্তা থেকে গোরু সরানোর কথা নিয়ে দুই পরিবারের সংঘর্ষের জেরে আহত ৫-৭ জন

সামান্য একটা গোরু রাস্তা থেকে সরানোর কথা বলায় দুই শরিকি পরিবারের মধ্যে সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর দিনাজপুরের করনদীঘি থানার বৈরগাছি গ্রামে। আহত ৫-৭ জন। আহতদের রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
জানাগেছে, শনিবার বিকালে রসাখোয়া ১ গ্রাম পঞ্চায়েত এর বৈরগাছি গ্রামে আসগর আলীর পরিবারের সদস্যরা একটা গরুর গাড়ি ও তার গরুগুলোকে রাস্তায় রেখে কাজ করছিলেন। সেই সময় আসগর এর ভাই আফসার আলীর ছেলেরা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তারা গরুগুলোকে সরাতে বলেন নির্দেশের ভঙ্গীমায়, ওই নির্দেশ এর ভঙ্গিমা তাচ্ছিল্য করার মতো ছিল বলে অভিযোগ। এই নিয়ে প্রথমে বিবাদ পরে সংঘর্ষ বেধে যায়। দুই পরিবারের পুরুষ মহিলারা লাঠিসোটা নিয়ে একে অপরের উপরে আক্রমন চালায়। দুই পরিবারের মধ্যে সংঘর্ষ থামাতে এসে আহত হন সোয়েব আলি নামে এক প্রতিবেশীও। যদিও এই ঘটনা নিয়ে কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/cgdH0Ud6JEk