পুরাতন মালদা ১২ নম্বর ওয়ার্ডের পুলিশ ফাঁড়ির কাছে নোংরা আবর্জনা ফেলা হয়। অভিযোগ পৌরসভার পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সেই আবর্জনা পরিস্কার না করাই তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। তাদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে ওই রাস্তা দিয়ে, ছড়াচ্ছে ডেঙ্গু। তাদের অভিযোগ বার বার কাউন্সিলারকে জানানোর পরেও কোন লাভ হয়নি। তাই স্থানীয় মহিলার আজ সেই নোংরা আবর্জনা স্তূপের কাছে দারিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি যত তারাতারি সম্ভব তা পরিস্কার করা হক।
এই বিষয়ে পুরাতন মালদার পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষের সাথে কথা বললে তিনি জানান, তার বিষয়টি জানা ছিল না। যদি এমন কোন পরিস্থিতির সন্মুখিন হতে হচ্ছে বাসিন্দাদের তাহলে অবশ্যয় এব্যাপারে পদক্ষেপ গ্রহন করা হবে।