আট থেকে আশি সকল বয়সের মানুষেরা মেতে উঠবে বড়দিনের আনন্দে। বড়দিন এখন আর পশ্চিমি দুনিয়ায় সীমাবদ্ধ নেই। ডিসেম্বর মাসের ২৫ তারিখ বড়দিন হিসাবে মানে প্রায় গোটা দুনিয়া। এই দিন উপলক্ষ্যে উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় সান্টা ক্লস ও কেকের প্রসার নিয়ে বসেছে দোকানদারেরা। ইতিমধ্যেই তা ছোটদের হাতের নাগালেও চলেও এসেছে। এই দিন কে উপলক্ষ করে প্রতিটি গির্জা নতুন করে শেজে উঠেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঐতিয্যবাহী সেন্ট যোসেফ ক্যাথিড্রল গির্জায় আজ মানুষের ঢল নেমেছে। যাতী ধর্ম নির্বিশেষে শীশুর কাছে মোমবাতি ও ধূপ জালিয়ে প্রার্থনা করছেন। এই গির্জাকে কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে সারা বছর মানুষ এখানে আসেন পূর্ন অর্জনের জন্য। আর ২৫শে ডিসেম্বর হাজারও লোকের মুখোরিত হয়ে ওঠে এই সেন্ট যোসেফ ক্যাথিড্রল গির্জা। প্রতি বছর বিভিন্ন জেলা, গ্রামগঞ্জ থেকে ৮ থেকে ১০ হাজার দর্শনার্থীরা প্রার্থনায় অংশ নেয়। গির্জা চত্তরে ২৫শে ডিসেম্বর উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে বিশাল মিলন মেলায় চেহারা নেয়। যীশুর প্রার্থনায় মুখোরিত হয়ে ওঠে গির্জা চত্বর। এই উপলক্ষে এদিন দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/AYHCjO2zfTA
উত্তরদিনাজপুর