মেয়ের সম্মান রক্ষা করতে খুন হয় মেয়ের বাবা। গতকাল এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ইভটিচার দৌরাত্ম্যে অতিষ্ঠ এলাকাবাসী। আর এমন ঘটনার পর অভিযুক্তদের কঠোরতম শাস্তি চায় পরিবার ও এলাকাবাসীরা। বৈষ্ণবনগর থানার লক্ষীপুর গ্রামের প্রতিটি বাসিন্দাদের এমনই দাবী। ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার পর এলাকা শোকস্তব্দ। এখনও মুল অভিযুক্তরা অধরা। এলাকাবাসীর ক্ষোভের হাত থেকে মুল অভিযুক্ত পরিবারের সদস্যদের বাঁচাতে আটক করেছে পুলিশ। তবে মুল অভিযুক্ত রাহুল শেখ সহ অন্যান্যরা এখনও পলাতক। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। চলছে টহলদারী। বৈষ্ণবনগর থানার আইসি জানান অভিযুক্তদের খোঁজ চলছে।
উল্লেখ্য, প্রায় পাঁচ মাস ধরে এলাকার রাহুল শেখ সহ তার দলবল ওই ছাত্রীকে কুটুক্তি ও হাত ধরে টানাটানি করছিল। মেয়ের সাথে এমন ঘটনা দেখতে পেয়ে বাবা প্রতিবাদ জানায়। বাবা আব্দুল হক বিড়ি কোম্পানিতে কাজ করে। সেই সুত্রে সকালে আব্দুল হক কাজে যোগ দিতে যাচ্ছিল। সেই সময় তার ওপর রাহুল ও তার দলবল ধারালো অস্ত্র নিয়ে চরাও হয়ে খুনের চেষ্টা করে। ঘটনায় স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।