মালদা

মদ খাওয়ার প্রতিবাদ করাই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা দুস্কৃতিদের

মদ খাওয়ার প্রতিবাদ করাই আক্রান্ত এক যুবক। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার চরকাদিরপুর এলাকায়।পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে সেন্টু মন্ডলের বাড়ির সামনে বসে দীপঙ্কর মন্ডল সহ বেশ কয়েকজন বসে মদ্ পান করছিল। বেশ কিছু দিন থেকেই তারা এখানে বসে মদ পান করছিল বলে জানা গেছে। এদিন রাতেও ওই যুবকেরা মদ পান করতে বসে সেন্টুর বাড়ির পেছনে। রাতে সেন্টু বাড়ির বাইরে বেরলে দেখতে পায় ওই যুবকরা মদ্ পান করছে। তা দেখে আপত্তি করেছিল সেন্টু। তাতেই মদ্যপ যুবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সেন্টুকে গাছে বেঁধে গাছের ডাল দিয়ে বেধরক পেটায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। সেন্টু অচৈতন্য হয়ে পড়লে মদ্যপ যুবকেরা পালিয়ে যায়। রাতে পথচারীরা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সেন্টুকে। এরপর তারা সেন্টুর পরিবারকে খবর দেয়। সেন্টুর পরিবার সেন্টুকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় পুরাতন মালদা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজ এখনও পায়নি পুলিশ।