মালদা

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচার পর্বে কংগ্রেসের পক্ষ থেকে কর্মীসভার আয়োজন

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পরে প্রতিটি রাজনৈতিক দলের সাথে পাল্লা দিয়ে প্রচারে নেমেছে কংগ্রেস। প্রচারের উদ্দেশ্য নিয়ে শুক্রবার বিকেলে ইংরেজবাজার থানার কাজীগ্রাম অঞ্চলের কংগ্রেসের এক দলীয় কার্যালয়ে এই কর্মীসভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরী, জেলা পরিষদের ২৮ নং কংগ্রেস প্রার্থী ঝুমা ঘোষ, কংগ্রেস নেতা কালীচরণ দাস সহ অন্যান্যরা। 

        এবিষয়ে কংগ্রেস নেতা কালীচরণ দাস জানান, সাংসদ, কংগ্রেস প্রার্থী সহ কর্মীদের নিয়ে এদিন এই কর্মীসভার আয়োজন করা হয়। ভোটে বিজয়ী হবার জন্য কিভাবে তাদের প্রচার প্রক্রিয়া সম্পন্ন করবেন সেই সম্বন্ধে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। প্রয়োজনে তারা বিরোধী দলের সাথে জোট বেঁধে প্রচার করবেন। তাদের দল জয়যুক্ত হবে বলে তিনি আশাবাদী। 

        এবিষয়ে জেলা পরিষদের ২৮ নং কংগ্রেস প্রার্থী ঝুমা ঘোষ জানান, তাদের দলের প্রতি জনগণের বিপুল সারা পেয়ে তিনি আশাবাদী যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারা বিজয়ী হবেন।