পঞ্চায়েত হোক বা বিধানসভা প্রায় সমস্ত ভোটেয় মেলে শুধু এক গুচ্ছ প্রতিশ্রুতি। কিন্তু ভোট পেরোতেই নেতা মন্ত্রীদের দেওয়া প্রতিশ্রুতি জেন বিলিন হয়ে যায়। জার ফল স্বরূপ কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েতের বালিয়াডাঙা গ্রামের মোমিনপাড়া ও শেখপাড়ার যাতায়াতের রাস্তা আজ পুকুরে পরিণত হয়েছে। রাস্তার উপর গজিয়ে উঠেছে কচুরিপানা। দীর্ঘ প্রায় দশ বছর ধরে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছে না স্থানীয় গ্রামবাসীরা। এমন অবস্থায় স্থানীয়রা নিজেদের সমস্যার কথা তুলে ধরে স্থানীয় পঞ্চায়েত থেকে ব্লক দপ্তরের বহুবার রাস্তার দাবীতে লিখিত আবেদন জানিয়েছেন। কিন্তু আজও সমস্যার কোন সুরাহা হয়নি। তাই অবশেষে রাস্তার দাবীতে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় গ্রামের বাসিন্দারা। ১৯৪ নম্বর বুথের ভোটার সংখ্যা ১২০০ জন।
মমিনপাড়া ও শেখপাড়ার বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়ে গ্রামে গ্রামে পোস্টার দিয়ে সমস্ত গ্রামের বাসিন্দারা একত্রিত করছে। তাদের দাবী পঞ্চায়েত নির্বাচনের আগে তাদের যাতায়াতের রাস্তার মেরামতি করে দিতে হবে। না হলে তারা কেউই ভোট দিবেন না বলে জানান গ্রামবাসীরা।বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/vUnu1yVoWs4