রবিবার সকালে পুরাতন মালদার রসুলদহ আমবাগান থেকে উদ্ধার হয় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ । সকালে একটি আম গাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা । এরপর খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে । জানা যায় মৃত গৃহবধূর নাম বন্ধনা মণ্ডল (৩৭)। বাড়ি পুরাতন মালদার অন্তর্গত সাহাপুরের ছাতিয়ান মোড় এলাকায় ।
পরিবার সুত্রে জানা যায়, গতকাল রান্না করা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় । এরপর আজ সকালে ওই গৃহবধূ ব্রাস করতে করতে
বাড়ি থেকে বেড়িয়ে পরে । তারপরেই আমবাগানে গিয়ে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হয় ওই গৃহবধূ । বেলা গড়িয়ে আসতে বিষয়টি জানাজানি হতেই সকলের নজরে আসে । এরপর খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে । খবর দেওয়া হয় মালদা থানায় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় । ঘটনার তদন্তে পুলিশ ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/01BdBKKX0Sg