উত্তরদিনাজপুর

9 mm পিস্তল ও কার্তুজ সহ তিনজন দুস্কৃতিকে গ্রেফতার করল ইসলামপুর থানার পুলিশ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কলেজপাড়া থেকে ভোররাতে তিনজন দুস্কৃতিকে আটক করে।এবং তার কাছ থেকে একটি 9 mm পিস্তল ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে  জানা গিয়েছে, ইসলামপুর কলেজপাড়া থেকে গ্রেপতার করা হয়েছে তাদের। ধৃতদের নাম হল মহম্মদ সাদ্দাম, মহম্মদ মুকসেদ ও  মহম্মদ খালেক। এদের প্রত্যেকের বাড়ি বিহার রাজ্যের কিশানগঞ্জ জেলার পাহার কাট্টা থানার পানাশিতে। ইসলামপুর থানার পুলিশ  তাদের আদালতে তুললে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানাগিয়েছে। কি কারনে ধৃত দুষ্কৃতিরা কলেজ পাড়া এলাকায় জমায়েত হয়েছিল তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।