মালদা

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে গাজোলে শুরু হল তিন দিন ব্যাপী মেলা ও প্রদর্শনী অনুষ্ঠান একতাই সম্প্রীতি

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায়ের নেতৃত্বে ৩রা জনু থেকে ৫ই জুন পর্যন্ত গাজোল হাইস্কুল ময়দানে চলবে একতাই সম্প্রীতি নামে একটি মেলা ও প্রদর্শনী অনুষ্ঠান। মা মাটি মানুষের সরকারের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে একতাই সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর তৈরি প্রদর্শনী। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের তৈরি হস্ত শিল্প ও খাদ্য সামগ্রীর প্রদর্শনী ও বিক্রয়। লোকশিল্পী ও অন্যান্য শিল্পীদের বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের নিয়ে নানাবিধ শিক্ষামূলক বিষয়ে প্রতিযোগিতা। 
    ৩রা জুন শনিবার এই অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন যুগ্ম তথ্য অধিকর্তা, তথ্য ও সংস্কৃতি বিভাগের গৌতম গাঙ্গুলী, অতিরিক্ত জেলা শাসক শ্রীমতী আর ভিমলা, মাননীয়া জেলা শাসক মহাশয় কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুরমু, গাজোল বিধানসভার বিধায়িকা দীপালি বিশ্বাস, অতিরিক্ত জেলা শাসক (এল, আর) দেবতোষ মণ্ডল, বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার সহ অন্যান্যরা । এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।