সারা দেশের পাশাপাশি জেলার জুরে পালিত হল ৭১ তম স্বাধীনতা দিবস। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কার্যালয়ে, ক্লাব ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে দেখা যায় বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচী পালন করতে। আজ জেলার বিভিন্ন জায়গায় উত্তোলন করা হয় জাতীয় পতকা। সকাল থেকে জেলার মানুষ সগৌরবের সহিত পালন করেন এই দিনটি। দেশভক্তি সঙ্গীত শোনা যায় সকাল থেকেই। সকালে শহরের রাস্তায় স্কুল পড়ুয়াদের নিয়ে প্রভাত ফেরিও করা হয়। মালদা শহরের পুলিশ লাইন মাঠে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পালন করা হয় ৭১ তম স্বাধীনতা দিবস দিনটি। এছাড়াও কালেক্টারি ভবন, সমস্ত স্কুল, কলেজ, অফিস ও বাইক র্যালিও করা হয় শহরে।
পাশাপাশি এদিন কালিয়াচকের সুজাপুরে ইলেকট্রিক অফিসের সামনে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লইজ এন্ড ওয়ার্কাস ইউনিয়ান এর পক্ষ থেকে পতকা উত্তোলন করা হয় এবং একটি র্যালিও করা হয়। এরপর সুজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ৫০ জন দুস্থ মানুষকে ফল বিতরন করা হয়।
অন্যদিকে পুরাতন মালদা ও বামনগোলা ব্লকের পাকুয়া হাট এ এন এম হাই স্কুল ও ডিগ্রি কলেজের সাথে ব্লকের বিভিন্ন সরকারি বেসরকারি অফিসেও আজ স্বাধীনতা দিবস এই দিনটি পালন করা হয়।