মালদা

মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে করা হল রক্তদান শিবির

প্রতি বছরের ন্যায় এবছরেও ১২ জানুয়ারী জাতীয় যুব দিবস স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হল মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে। স্বামী বিবেকানন্দ জন্মদিবস উপলক্ষে এদিন প্রায় ৪০ হাজার ছাত্র ছাত্রীদের নিয়ে সকালে একটি র‍্যালি করা হয়। র‍্যালি শেষে ফল ও মিষ্টি দিয়ে মিষ্টি মুখ করা হয় ছাত্র ছাত্রীদের। এরপর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 

        মঠের মহারাজ জানান, রক্তদান একটি মহৎ কাজ। তাই জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলকে আজ এই দিনটিতে এখানে আসার
আহব্বান জানায়। যেন তারা এখানে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। এমন বহু মানুষ আছে যারা রক্তের অভাবে মারা যায়। এই রক্তদানের মধ্যে দিয়ে সেই সমস্ত মানুষগুলির দিকে সাহায্যের হাত বাড়ানো যাবে। আজ এই শিবিরে প্রায় ৫০জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।   
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/GzMeQ0wdVwQ