মালদার কালিয়াচক এক নম্বর ব্লকের জালালপুরে অনুষ্ঠিত হল পঠন মেলা। স্থানীয় ধারার মদনপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল এই মেলার।জানা যায়, রাজ্যসরকারের নির্দেশমতো রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে শুরু হয়েছে পঠন মেলা। তারই অঙ্গ হিসেবে কালিয়াচকের ধারার মদনপুর প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল পঠন মেলা। জানা যায় পঠন মেলায় ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রিরা পড়াশোনা বাদে তাদের মধ্যে যে অন্যান্য প্রতিভা রয়েছে টা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের বিডিও কুন্তল বোস, কালিয়াচক এক নম্বর শিক্ষা কর্মাধ্যক্ষ হাদু শেখ, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরশেদ আলি সহ অন্যান্যরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন
https://www.youtube.com/embed/j5Nu96bPBEA
মালদা