অখিল ভারতীয় চাঁই সমাজ কল্যাণ পরিষদ ও গৌড় চাঁই সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে রবিবার পালন করা হয় চাঁই ভাষা দিবস। এদিন এই দিবস উপলক্ষে একটি পদযাত্রা করা হয় যা পুরো শহর পরিক্রমা করে। এরপর মালদা কলেজের সানাউল্লাহ মঞ্চে অনুষ্ঠিত হয় চাঁই মেরিট স্কলারশিপ প্রদান সহ আনুসাঙ্গিক অনুষ্ঠান।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড বিজয় কুমার সরকার সভাপতি, রাম প্রবেশ মণ্ডল কার্যকারী সভাপতি, নির্মল চন্দ্র মণ্ডল সহ সভাপতি, গোবিন্দ চন্দ্র মণ্ডল সাধারন সম্পাদক, অধ্যাপক ডঃ সমীর কুমার মণ্ডল সম্পাদক, নিখিল মণ্ডল সহ সম্পাদক, মোহন মণ্ডল সহ সম্পাদক, অধ্যাপক জয় মণ্ডল সহ সম্পাদক, ডঃ মায়া মণ্ডল সভাপতি নারী সংগঠন, মিনারানী সরকার সম্পাদক নারী সংগঠন।
কমিটির সদস্য জানান, দিনের পর দিন কমে যাচ্ছে চাঁই ভাষার লোকসংস্কৃতি চর্চা। তাই সরকারের কাছে তাদের দাবি যেন চাঁই ভাষার অ্যাকাডেমি গঠন করা হয়। মনুষ্য সমাজে উন্নতির জন্য শিক্ষার একান্ত প্রয়োজন এবং শিক্ষা লাভ করতে আজকের দিনে প্রয়োজন অর্থের। অনেক সময় অর্থের অভাবে চাঁই সমাজের বহু ছেলে মেয়ে নিদারুণ সমস্যার সন্মুখিন হয়। তাই নিজেদের সামরথের মধ্যে তাদের পাশে দাঁড়াতে ১০০ জন মেধাবী অথচ দুস্থ চাঁই সমাজের ছাত্রছাত্রী যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২০১৭ তে উত্তীর্ণ হয়েছে তাদেরকে এক হাজার করে চাঁই মেরিট স্কলারশিপ ২০১৭ দেওয়া হয় এদিন এই অনুষ্ঠানে। এই ছাত্রছাত্রীদের মতো বৃহত্তর সংস্কৃতির চাপে বিপন্ন দশা আমাদের মাতৃ ভাষা চাঁই ও চাঁই সংস্কৃতির। চাঁই ভাষা ও সংস্কৃতির যুগোপযোগী সংরক্ষণ ও চর্চা-প্রচার-প্রসারের অঙ্গ হিসেবে তারা ২৯ শে অক্টোবর চাঁই ভাষা দিবস পালন করে থাকে বলে জানান তারা।