জায়গা রয়েছে শুধু মানুষ চলাচল ও ছোট গাড়ি যাতায়াতের তার মধ্যে ঢুকে পরছে বড় গাড়ি। ফলে বিভিন্ন সময়ে সমস্যার সন্মুখিন হচ্ছেন পুরাতন মালদার কোর্টস্টেশন রেল গেটের এলাকাবাসীরা। মঙ্গলবার সকাল সেই রাস্তার ঢুকে পরে একটি বাস। আর সেই বাসের ধাক্কায় আহত হয় এক স্কুল ছাত্রী। তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে। বার বার এমন দুর্ঘটনার যেন সন্মুখিন না হতে হয় তাদের তার জন্য তারা আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের সঙ্গে পা মেলান স্কুলের ছাত্র ছাত্রীরাও। তাদের দাবি এই রাস্তা দিয়ে বড় গাড়ি যাতায়াত বন্ধ করেতে হবে এবং সেখানে ট্রাফিক ব্যবস্থা করতে হবে। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়।
মালদা