মালদা

কালিয়াচকের এক ঠিকাদারকে পিটিয়ে খুন রাজস্থানে

রাজস্থানের কাঁকড়লিতে ঠিকাদারের কাজ করত কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর গ্রামের শেখটোলার বাসিন্দা আফরাজুল খান। বুধবার রাজস্থানের রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হয় তাকে।  পরিবারে শোকের ছায়া।    

    জানা যায়, কালিয়াচক থানার জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুর গ্রামের শেখটোলার বাসিন্দা আফরাজুল খান (৫০)। তার তিন মেয়ে। বড় মেয়ে জ্যোৎস্নারা বিবি ও মেজো মেয়ে রেজিনা খাতুনের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে হাবিবা খাতুন জালালপুর হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। আফরাজুল গত কুড়ি বছর থেকে রাজস্থানের কাঁকড়লিতে ঠিকাদারের কাজ করত। প্রায় দুই মাস আগে সে রাজস্থানে ফিরে যায়। বুধাবার সে তার স্ত্রী গুলোয়ারা বিবিকে ফোন করে ব্যাঙ্কে যেতে বলে। রাজস্থান থেকে সে ৫০,০০০ টাকা ব্যাঙ্কে পাঠাবে বলে জানায়। সেই মত তার স্ত্রী ব্যাঙ্কে গিয়ে বসে থাকে। কিন্তু দীর্ঘক্ষণ ধরে সেখানে অপেক্ষা করার পরেও কোন টাকা না আসায় গুলোয়ারা বাড়ি ফিরে আসে। 

    এরপর বিকেল চারটা নাগাদ আফরাজুলের সাথে থাকা তার এক আত্মীয় গুলোয়ারা বিবিকে ফোন করে জানায় যে আফরাজুলকে রাজস্থানের এক লোক পিটিয়ে কুপিয়ে খুন করেছে। ঘটনাটি সোশ্যাল সাইটে ভাইরাল ও হয়ে গেছে বলে জানা গিয়েছে। দুস্কৃতিদের শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/BZE5KUY29yc