মালদা

শিশুকে স্তন্যপান করানোর সময় সাপের ছোবলে প্রান হারাল মা

ভোররাতে শিশুকে স্তন্য পান করার সময় সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গাজোলের ভবানীপুর এলাকায়। মৃত ওই মহিলার
নাম অনিতা রায় (৪০)।
       পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে অনিতা রায় তার শিশুকে স্তন্যপান করাছিলেন। সেই সময় তিনি অনুভব করেন তাকে কিছু একটা কামড় দিয়েছে। কিন্তু তিনি বুঝতে পারেননি তাকে সাপ ছোবল মেরেছে। প্রথমে পরিবারের লোকজন এই বিষয়ে কোন গুরুত্ব দেননি। এরপর বেলা গড়াতেই অনিতা দেবীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পরেন। এরপর পরিবারের লোকেরা তাকে একটি স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ চিকিৎসায় ব্যর্থ হলে রোগীকে হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। কিন্তু বাড়ির লোক হাসপাতালে না নিয়ে গিয়ে রাজনগর নামে এক জায়গার একটি নতুন কবিরাজের কাছে তাকে নিয়ে যায়। সেখানেও তার সঠিক চিকিৎসা হয় না। সেই
কবিরাজও তাকে হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেয়। এরপর অনিতা দেবীর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। শেষ মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে আসা হলে প্রায় ঘণ্টা খানেক চিকিৎসা চলার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। অনিতা দেবীর পরিবারে রয়েছে তার তিন সন্তান। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 
    কুসংস্কারের কারনে আজ প্রান হারাতে হল অনিতা দেবীকে। গ্রাম অঞ্চলে প্রায় দিন এমন ঘটনায় বহু মানুষের প্রান হারায়।