মালদা

আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের কর্মী সম্মেলন ভাবুক অঞ্চলে

আগামী পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের দলের সাংগঠনিক শক্তিকে মজবুত করতে মাঠে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এদিন পুরাতন মালদার ভাবুক অঞ্চলের অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মী সম্মেলন করা হয়। এদিন এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তর মালদা সাংসদ মৌসম নুর, বিধায়ক ভুপেন্দ্র নাথ হালদার, ৬ টি অঞ্চলের অঞ্চল সভাপতি সহ কয়েকশো কংগ্রেস কর্মী। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ মৌসম নুর জানান, আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য দলকে আরও শক্তিশালী করতে ও দলের সদস্যদের মধ্যে উৎসাহ বাড়াতে এই কর্মসূচী গ্রহন করা হয় এদিন।