সোমবার ২৬ শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সারা রাজ্যর পাশাপাশি জেলা জুরে পালিত হচ্ছে এই দিবস। আজ মালদা শহরের ইংরেজবাজারে বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা, স্কুল ও প্রশাসনের পক্ষ থেকে শহরে একটি র্যালি বের করা হয়। এইদিন এই র্যালিটি মালদা শহরের বৃন্দাবনি মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয়। যা পুরো শহর পরিক্রম করে মালদা পুলিশ লাইনে এসে শেষ হয়। এদিনের এই কর্মসূচীতে অংশ গ্রহন করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুভময় বসু সহ অন্যান্যরা।এই র্যালিতে মাদক বিরোধী অনেক বার্তা ট্যাবলর মাধ্যমে দেওয়া হয়।