উত্তরদিনাজপুর

আটার বদলে জমিতে দেওয়া কিটনাশক মেশানো রুটি খিয়ে, আশঙ্কাজনক অবস্থা একই পরিবারের ৩ সদস্যের

রুটি বানাতে গিয়ে প্যাকেট থেকে শুকনো আটা নেওয়ার সময় ভুল করে জমিতে দেওয়া কিটনাশক নিয়ে তাই দিয়ে রুটি বেলে বিপদে পরলেন পুর পরিবার।রুটি বানিয়ে বয়স্ক স্বামী, স্ত্রী ও নাতি মিলে একসাথে খেয়ে বিষক্রিয়ায় আশঙ্কা জনক হয়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার  হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার নওজারা গ্রামে। জানাজায় বৃহস্পতিবার সকালে চৈনুদ্দিন আহমেদ(৬২) মাঠ থেকে ফিরে তার স্ত্রী মরিয়ম বেগমের সাথে রুটি খেতে বসেন, পাশে থাকা আড়াই বছরের নাতি রাজুও তাদের কাছ থেকে রুটি নিয়ে খায়। এরপরেই তাদের প্রত্যেকের বিষক্রিয়া দেখে বাড়ির লোকেরা তাদের বাঙ্গালবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। পড়ে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। পড়ে শিশুটি স্থিতিশীল হলেও ওই বৃদ্ধ দম্পতির অবস্থা আশঙ্কা জনক বলেই জানা গেছে।

চৈনুদ্দিন আহমেদের ছেলে মহম্মদ মুক্তার জানান, তার মা চোখে কম দেখতে পায় হয়তো সেই কারনে এই ঘটনা ঘটেছে। আটার পাশেই জমির ঘাস মারা কিটনাশক থাকায় বুঝতে না পেরে ভুল করে আটার সাথে তার মা মিসিয়ে দিয়েছে ওই কিটনাশক।