গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গাজোল থানার পুলিশ অভিযান চালায় গাজোলের বিদ্রোহী মোড় এলাকায়। সেখানে সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করতে থাকা দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম নরেশ কুমার (৩১) ও রামলাল শর্মা (৩৭)। এদের দুই জনের বাড়ি উত্তর প্রদেশের কানপুর জেলার শঙ্করপুর গ্রামে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি প্রাচীন রূপর মুদ্রা। তার মধ্যে একটি ১৯০৪ সালের অপরটি ১৯০৬ সালের। উদ্ধার হওয়া রুপর মুদ্রা দুটির বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। পুলিশের অনুমান এই মুদ্রা গুলি কোথাও পাচার করার উদ্দেশ্যে তারা এখানে জড়ো হয়েছিল। ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে পাঠায় গাজোল থানার পুলিশ।
মালদা