উত্তরদিনাজপুর

পুলিশের সামনেই চলল গোলাগুলি ও বোমাবাজি, বন্ধুক হাতে নিয়ে দাড়িয়ে দাড়িয়ে তামাসা দেখল পুলিশ

বেলা বাড়তে না বাড়তে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ  পুর ভোটকে কেন্দ্র করে বোমাবাজি সহ সংর্ঘের অভিযোগ উঠায় চাঞ্চল ছড়ায় বিভিন্ন এলাকায়। সাধারন ভোটাররা আতঙ্কের মধ্যে রয়েছে। অভিযোগ  তৃণমূলের প্রার্থীর হয়ে দেদার ছাপ্পার অভিযোগ উঠেছে রায়গঞ্জে। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সমর্থকরা। ঘটনাস্থালে হাজির হয় RAF ও পুলিশ কর্মীরা। কংগ্রেস কর্মীদের উপর RAF লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের করোনেশন স্কুলের বুথে।   ২৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া প্রাইমারি স্কুলেও বোমামারা হয়। ভোটারদের ভয় দেখাতে দুটি বোমা মারা হয়  বলে অভিযোগ। বুথের মধ্যে এই অস্থির পরিস্থিতি দেখে আসরে নেমে পড়েছে কংগ্রেস সমর্থকরা। প্রথমে দুই তরফে বচসা শুরুর সঙ্গে সঙ্গে হাতাহাতিও লাগে। যদিও ছাপ্পাভোটের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল সমর্থকরা। শান্তিতে ভোট চলছে। নিজেরাই নিজেদের ভোট দিয়েছি। তাদের পালটা অভিযোগ, কংগ্রেস নিজেরাই ছাপ্পাভোট দিচ্ছে। উল্লেখ্য, এই ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী হয়েছেন দীনদয়াল কল্যাণী। কংগ্রেস প্রার্থীর নাম প্রসেনজিৎ সাহা। কংগ্রেসের তরফে অভিযোগ, ভোট শুরু হতে না হতেই পুলিশের মদতে বুথের ভিতরে ঢুকে পড়ে বহিরাগতরা। তারা জোর করে ভোটারদের সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে বুথের ভিতরে রয়েছে বহিরাগতরা। পুলিশ দেখেও দেখছে না। কংগ্রেস সমর্থকদের উপরেই চলছে লাঠিচার্জ।

    ভোট দিতে এসে গুলির সন্মুখীন হতে হচ্ছে ভোটাদাতাদের। তারা অভিযোগ করে বলেন তৃনমূল আশ্রিত বেশ কিছু দুস্কৃতি তাদের অপর গুলি ও বোমা চালাই। এমনকি বাড়িতে ঢুকেও মারধর করা হয় বেশ কিছু ভোটদাতাদের বলে অভিযোগ। পুলিশের সামনেই তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা জনতার উপর গুলি চালালেও কোন রকম পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ।