পঞ্চায়েত নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই প্রচার ঝড় উঠছে জেলার বিভিন্ন প্রান্তে। সেই মতো রবিবার রাতে গাজোল ব্লক অফিসের সামনে তৃণমূলের তরফে এক পথসভার আয়োজন করা হয়। এদিনের এই পথ সভায় হাজির ছিলেন কোলকাতার মেয়র পরিষদ অতুন ঘোষ, তৃণমূল নেতা রঞ্জিত বিশ্বাস সহ দলের প্রার্থীরা। এই সভায় বিরোধী দলকে আক্রমণ করার পাশাপাশি দলের প্রার্থীদের নির্বাচিত করার জন্য ভোট ভিক্ষা করেন তৃণমূলের উপস্থিত নেতৃত্বরা।
এবিষয়ে গাজোল ১ নং গ্রাম পঞ্চায়েতের সভাপতি অমল চৌধুরী ঘোষ বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সামনে রেখে এদিন তাদের প্রার্থীদের সমর্থনে এই পথ সভার আয়োজন করা হয়েছিল।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Yrvn9m0Lbo8