মালদা

প্রযুক্তি বিদ্যায় কীভাবে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই উদ্যোগে সেমিনার পুরাতন মালদায়

ছাত্র ছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে প্রকাশ করার উদ্যোগে এদিন একটি সেমিনার আয়োজন করা হয়। পিপুল কম্বাইন নামে এক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে এদিন এই সেমিনারটি অনুষ্ঠিত হয় পুরাতন মালদার একটি বেসরকারি হোটেলে। বহু শিক্ষক শিক্ষিকা নিয়ে ও ছাত্র ছাত্রীদের নিয়ে এই সেমিনারটি করা হয়। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমারি স্কুল বোর্ডের চেয়ারম্যান আশিস কুন্ডু, এক্সপার্ট সৌরভ ভট্টাচার্য, পিপুল কম্বাইন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য সহ  বহু শিক্ষক শিক্ষিকা। ছাত্র ছাত্রীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে ও প্রযুক্তি বিদ্যায় কীভাবে সমাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তার উদ্দেসেই এদিনের এই সেমিনার টি করা হয়।