উত্তরদিনাজপুর

তৃণমূলের শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনে, প্রান হারিয়েছে বেশ কয়েকজন- কটাক্ষ দীপা দাস মুন্সীর

নমিনেশন পত্র জমা দেওয়ার দিন থেকে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোটা রাজ্যে সন্ত্রাসের বাতাবরন সৃষ্টি করেছে শাসক দল তৃণমূল। অনেক রক্ত ঝড়েছে। হারিয়েছে বেশ কয়েকটি প্রান। এবং তার পড়েও রাজ্য সরকার বলছে পঞ্চায়েত নির্বাচন তারা সুষ্ঠ ও শান্তি পূর্ন ভাবে করবে। শান্তি কথার অর্থ বাংলায় বদলে গেছে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গুঞ্জরিয়াতে কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে এমন ভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেত্রী দীপা দাস মুন্সি। এদিন ওই সভায় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন  জেলা নেতা পবিত্র চন্দ ও ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি মুজাফফর হোসেন প্রমুখ। 

              এদিন তিনি ভাষণ রাখতে গিয়ে বলেন, ভোটের সময় ভোট পেয়ে জয়ী হন অনেকেই। কিন্তু কিছু দিন পড়ে তারা নিজেকে কিছু অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়। কিন্তু তিনি মনে করেন উত্তর দিনাজপুর জেলায় কোন লিডার নিজেকে বিক্রি করে দিলেও, জেলার গ্রাম বাংলার লোকেরা নিজেদের কখোন বিক্রি করে না। সেই সঙ্গে তিনি রায়গঞ্জে এমস হাসপাতাল গড়তে চেয়েছিলেন। এই সেই তৃনমূল জমি না দেওয়ায় এখানকার মানুষ আজ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত বলে তিনি উল্লেখ করেন। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/55ovgpFtKxU