এক মাছ বিক্রেতা ধারে মাছ দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা মাছ ব্যবসায়তেছ। আজ সকালে ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার মুসাহার পাড়ায় মাছ বিক্রী করতে যায় সেই এলাকার এক মাছ বিক্রেতা নরুল হক, সে বলে আগের বাকি টাকা শোধ দিয়ে নগদে মাছ নিতে হবে। পাশাপাশি তোলার দাবী করে এলাকার দুস্কৃতি অশোক মুসাহার। দিতে অস্বীকার করে মাছ ব্যবসায়ী নরুল হক তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে অশোক মুসাহার। এই নিয়ে দুইজনের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীন অশোক মুসাহার মাছকাটার বটি ও বাটখারা দিয়ে মারধর শুরু করে মাছ বিক্রেতা নরুল হককে। রক্তাত্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে নরুল। স্থানীয়রা নরুলকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পড়ে তার শারিরিক অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনায় থনায় অভিযুক্তের বিরুদ্ধে একটি অভিযোগ দায়াড় করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
মালদা