সোমবার রাত থেকে নিখোঁজ চার বছরের এক মুক বোধির শিশু কন্যার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদহ জেলার ইংরেজবাজার থানার নিমায়সরাই এলাকায়। দুই দিন পর ওই শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হওয়ায় উত্তেজিত জনতা ঘটনায় মূল অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। সেই সঙ্গে অভিযুক্তের কঠোর শাস্তির দাবীতে মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা।
উল্লেখ্য গত সোমবার বিকেল থেকে জাইনাব সিদ্দিকী নামে এক মুক বোধির শিশু কন্যাটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই নিয়ে পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় মঙ্গলবার অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার সকালে এই ঘটনায় বিকি সেখ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় বলে খবর। কিন্তু বুধবার সকালে নিমায়সরাই এলাকার মহানন্দা নদী থেকে ওই শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় জনতা অভিযুক্ত প্রতিবেশী বিকি সেখের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয় অভিযুক্তের কঠোর শাস্তির দাবীতে রাস্তা অবরোধ করে স্থানীয় মানুষেরা। ইংরেজবাজার থানা থেকে ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূত্রপাত মাদকাসক্ত বিকি সেখ পাঁচ দিন আগে নিজের মাকে মারধোর করছিল। তা দেখতে পেয়ে প্রতিবেশী সমীর সেখ বিকিকে কেন তার মাকে মারছে এই প্রশ্ন করতেই, বিকির সঙ্গে সমীরের বচসা হয়। সমীর বিকিকে গালে চর মারে। বিকি তখন সমীরকে দেখে নেবে বলে হুমকি দেয়। মঙ্গলবার অভিযোগ করার পর পুলিশ বিকি এবং তাঁর মাকে গ্রেপ্তার করে। বুববার মৃতদেহ উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজে পাঠায়।
এবিষয়ে এলাকার এক মহিলা পারুল বিবি বলেন, দিন কয়েক আগে ঘটনায় অভিযুক্ত বিকি শেখ তার বাবা মাকে মারছিল। সেই সময় মৃত ওই শিশু কন্যার পিতা সমীর বিকির গালে চর মারে। সেই সময় বিকি সমীরকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরপর পরেই সমীরের মুক বোধির মেয়েকে খুঁজে পয়া যাচ্ছিলনা।
এদিকে স্থানীয় বাসিন্দা মহম্মদ সাইদুল বলেন, এদিন ওই শিশু কন্যার মৃতদের উদ্ধার হতেই উত্তেজিত জনতা ওই অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে রহিম মহালত নামে এক এলাকাবাসী বলেন, ছেলেটা নেশায় আসক্ত ছিল। কিন্তু ছোট্ট একটি বিবাদের জেরে ওই শিশু কন্যাটি অপহরণ হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন ওই শিশুর দেহ উদ্ধার হয়। তাই তাদের একটাই দাবী ওই অভিযুক্তের ফাঁসির চায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে